হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাজস্থলী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ভিডিপির দায়িত্বশীল সদস্যদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের হলরুমে এই মাসিক সমন্বয় সভাঅনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাসিবুল হাসান শারদের সভাপতিত্বে সভায় রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নের সকল পিসি, এপিসি, ইউনিয়ন লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার আনসার ভিডিপির সকল প্লাটুনের কার্যক্রমকে গতিশীল করার জন্য সবাইকে আহ্বান জানান এবং দেশ ও দেশের মানুষের জন্য নৈতিকভাবে কাজ করার আহ্বান জানান।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |