Logo
| বঙ্গাব্দ

ডাকসু'র প্রার্থী হলেন পাহাড় কন্যা শ্রেষ্ঠা

  • আপডেট টাইম : 21-08-2025 ইং
  • 515059 বার পঠিত
ডাকসু'র প্রার্থী হলেন পাহাড় কন্যা শ্রেষ্ঠা
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদক

প্রার্চ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। তিনি পাহাড়ি জনপদ রাঙামাটির রাজস্থলী উপজেলার মেয়ে।

বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তার পিতা বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক এবং একজন সফল ব্যবসায়ী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা। মাতা  ফাহমিদা রুবাইয়া রুমা একজন গৃহিণী। পরিবারের বড় সন্তান শ্রেষ্ঠা। তার এক ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন।

শ্রেষ্ঠা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক শেষে রাজধানীর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বদৌলতে তিনি জানান, বৈচিত্র্যময় শক্তি, পরিবর্তনের অঙ্গীকার। অনেক দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে ডাকসু নির্বাচনে একজন প্রার্থী হিসেবে ঘোষনা করলাম।

জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থী হিসাবে সামনের সারিতে থেকে  আমি অত্যন্ত সাহসী ও যুগান্তকারী ভূমিকা রেখেছি। আন্দোলনে অংশ নিতে গিয়ে নানা ধরনের হেনস্তা, হামলা ও হয়রানির শিকার হয়েছি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলাম। বর্তমানে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছি।

আমি রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, অনেক দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করলাম। খুব শীঘ্রই নিজের নির্বাচনী পদ ও ইশতেহার নিয়ে আপনাদের সামনে আসবো। আমি পাহাড় ও সমতলের এক মিষ্টি মেলবন্ধনে বড় হয়েছি। সকলের অধিকার রক্ষায় এবং সকলকে সাথে নিয়ে চলার যে সুদীর্ঘ পথ— সে পথে আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই। আশা করি আপনারা সকলে আমাকে সহযোগিতা, দোয়া  এবং সমর্থন জানাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়