Logo
| বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলনে লংগদুর যুবককে জরিমানা

  • আপডেট টাইম : 29-08-2025 ইং
  • 396678 বার পঠিত
অবৈধ বালু উত্তোলনে লংগদুর যুবককে জরিমানা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবি করিমুন্নেছা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহরি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

পাহাড়ের ছড়া হতে অবৈধ বালু উত্তোলন করায় সরজমিনে অভিযান পরিচালনা করে মো. শাকিব নামের লংগদু উপজেলার এক যুবককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি জানান, পাহাড়-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়