Logo
| বঙ্গাব্দ

বাঘাইছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম : 09-09-2025 ইং
  • 326358 বার পঠিত
বাঘাইছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় র‍্যালিটি চৌমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।


এসময় পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তারের সঞ্চালনায় ও পৌর মহিলা দলের সভাপতি আফরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা সহ উপজেলা, পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়