Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা

  • আপডেট টাইম : 10-09-2025 ইং
  • 371836 বার পঠিত
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিতর্ক প্রতিযোগিতা
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিতর্কের ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত।'

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এসময় কেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্নেল কাজী মুহাম্মদ আতিকুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রভাষক হাফিজুল ইসলাম এবং বিচারকের দায়িত্বে ছিলেন প্রভাষক মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ফজলুল করিম ও সহকারী শিক্ষক শামীমা আক্তার।

খ গ্রুপে চ্যাম্পিয়ন নজরুল হাউজ

দিনের সবচেয়ে আকর্ষণীয় ছিল খ গ্রুপের ফাইনাল রাউন্ড। বিষয় ছিল, “এই সংসদ মনে করে, ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত।”

সরকারি দলের পক্ষে অংশ নেয় রবীন্দ্র হাউজ এবং বিরোধী দলের হয়ে অংশ নেয় নজরুল হাউজ। প্রতিযোগিতায় ২৯৪.৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় নজরুল হাউজ এবং ২৭৯.২০ পয়েন্ট নিয়ে রানার আপ হয় রবীন্দ্র হাউজ। এ গ্রুপে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে বিরোধী দলের সদস্য আহনাফ ইসলাম শাকিল।

অন্যান্য গ্রুপের ফলাফল

ক গ্রুপ (৬ষ্ঠ–৮ম, বাংলা): চ্যাম্পিয়ন নজরুল হাউজ, রানার আপ জসীম উদ্দীন হাউজ। গ গ্রুপ (ইংরেজি): চ্যাম্পিয়ন রবীন্দ্র হাউজ, রানার আপ জসীম উদ্দীন হাউজ। ঘ গ্রুপ (কলেজ) চ্যাম্পিয়ন দ্বাদশ বি, রানার আপ দ্বাদশ এ।

পুরস্কার বিতরণ

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এমন প্রতিযোগিতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়