Logo
| বঙ্গাব্দ

সাজেকে জীপ উল্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত-১২

  • আপডেট টাইম : 17-09-2025 ইং
  • 183837 বার পঠিত
সাজেকে জীপ উল্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত-১২
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

পাহাড়ি জনপদ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়া এলাকায় জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পিংক নামে এক নারী পর্যটক নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো ১২ পর্যটক গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পরে এই দূর্ঘটনা ঘটে। আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তৎক্ষনাৎ সবার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পর্যটকরা ও স্থানীয়রা জানান, এ সড়কে চলমান বেশীর ভাগ গাড়ি ফিটনেস বিহীন  এবং অনেক ড্রাইবারের লাইসেন্স নেই। অনভিজ্ঞ চালক গাড়ি চালানোর কারণে দূর্ঘটনায় নিহত হচ্ছে অনেক পর্যটক। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়