Logo
| বঙ্গাব্দ

গণ্যমান্যদের সঙ্গে বাঘাইহাট জোন অধিনায়কের মতবিনিময়

  • আপডেট টাইম : 17-09-2025 ইং
  • 308269 বার পঠিত
গণ্যমান্যদের সঙ্গে বাঘাইহাট জোন অধিনায়কের মতবিনিময়
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের আয়োজনে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোন দপ্তরে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ১৪ ইষ্ট বেঙ্গল নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মনিরুল ইসলাম ও বিদায়ী সিক্স বেঙ্গল জোন অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং হেডম্যান কারবারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তাগণ।

মতবিনিময় সভায়- আঞ্চলিক দলের পাহাড়ের চাঁদা বন্ধ করা, মাদক দ্রব্য সরবরাহ ও ক্রয়-বিক্রয় বন্ধ করা, অপহরণ চাঁদাবাজি এবং কোন অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, বাঘাইহাট টু সাজেক টুরিস্ট যাতায়াতের নিরাপত্তার জোরদার করা, পাহাড়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাঘাইহাট জোন সদরকে সহযোগিতা করার আহ্বান জানান নবাগত জোন কমান্ডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়