Logo
| বঙ্গাব্দ

দীঘিনালায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো দুর্গোৎসব

  • আপডেট টাইম : 02-10-2025 ইং
  • 283769 বার পঠিত
দীঘিনালায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো দুর্গোৎসব
রিপোর্টারঃ N/A

হাচান আল মামুন, দীঘিনালা

শারদীয় দুর্গোৎসবের মহোৎসবের শেষ দিন বিজয়া দশমী বৃহস্পতিবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দীঘিনালায়। উপজেলার নয়টি পূজামণ্ডপে সকাল থেকে ভক্তদের উপস্থিতিতে শুরু হয় পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা।

সকাল সাড়ে ১০টার দিকে পূজার পর শুরু হয় অঞ্জলি প্রদান। হাতে হাতে ফুল নিয়ে ভক্তরা পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণে অংশ নেন। মন্ত্রপাঠ শেষে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্যে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। ভক্তদের ভিড় বাড়তে থাকায় একাধিকবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়।

বেলা ১১টার দিকে শুরু হয় সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা। ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেবীকে সিঁদুর মাখিয়ে প্রণাম জানান। এরপর একে অপরকে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করে নেন। শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ এলাকা।

দুপুরের পর অনুষ্ঠিত হয় আরতি ও শোভাযাত্রা। পরে বিকেল পাঁচটায় মাইনি নদীতে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

দুর্গোৎসব চলাকালীন দীঘিনালার নয়টি পূজামণ্ডপে সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা প্রশাসন ও দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়