Logo
| বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়ায় মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 05-10-2025 ইং
  • 463954 বার পঠিত
বাঙ্গালহালিয়ায় মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের যুবক-যুবতীদের উদ্যোগে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় হেডম্যান পাড়া একাদশ যৌথ খামার একাদশকে ৩–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ৯টি দল অংশগ্রহণ করে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আদোমং মারমা এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা।

এসময় বক্তারা বলেন, তরুনদের মাদকাসক্তি এবং নেতিবাচক কার্যক্রম থেকে রক্ষা করার জন্য নিয়মিত খেলাধুলা করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সুস্বাস্থ্য এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। এজন্য পড়ালেখার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়