Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

  • আপডেট টাইম : 06-10-2025 ইং
  • 164749 বার পঠিত
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা সোমবার (৬ অক্টোবর) খাগড়াছড়িতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

ভোর থেকেই জেলার বিভিন্ন বিহারে ভক্ত-অনুরাগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। খাগড়াছড়ি সদর, পানখাইয়া পাড়া, ধর্মপুর, সারিপুত্র পালিটোল, য়ংড বৌদ্ধ বিহার ও বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বোগো জাদি বিহারে চলে দিনব্যাপী পূজা, প্রার্থনা ও দান-ধ্যান অনুষ্ঠানমালা।

দায়ক-দায়িকারা ভোরবেলা থেকেই বিহারে এসে অংশ নেন বুদ্ধ পূজা, পদ্ম ও শাপলা ফুল দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, পিন্ডদান, চীবর দান, হাজার বাতি দান, ও প্রদীপ প্রজ্জ্বলনসহ নানা ধর্মীয় কর্মকাণ্ডে।


প্রার্থনায় অংশ নিতে আসা ভক্ত প্রকৃতি চৌধুরী বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা বুদ্ধের উদ্দেশ্যে ফুল দিয়ে প্রণাম করেছি। নিজের, পরিবারের এবং সকল জীবের সুখ ও মঙ্গল কামনায় প্রার্থনা করছি।”

য়ংড বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা জানান, “প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি ও অনুতাপের প্রতীক। দিনব্যাপী নানা দান-ধ্যান ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।”

এদিকে বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাস্থবির বলেন, “প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সমাজকে আত্মসমালোচনা ও সংশোধনের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এটি শান্তি, সহমর্মিতা ও মঙ্গল কামনার উৎসব।”

সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলো। ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভক্তদের অংশগ্রহণে সমগ্র শহরজুড়ে ছড়িয়ে পড়ে শান্তি, ভক্তি ও পুণ্যের আবহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়