Logo
| বঙ্গাব্দ

তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে দীঘিনালা বিএনপি

  • আপডেট টাইম : 13-10-2025 ইং
  • 447632 বার পঠিত
তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে দীঘিনালা বিএনপি
রিপোর্টারঃ N/A

জাকির হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে কবাখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হাচিনসনপুর, খালখুলপাড়া ও ঘাটপাড় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. শামসু রানা, কবাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব ও কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

গণসংযোগে বিএনপি নেতারা বলেন, “খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্বাচনী ইস্তেহার মানুষের কাছে পৌছে দিচ্ছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। দেশের মানুষ ও দেশের ভাগ্য পরিবর্তনের একমাত্র পথ ধানের শীষ।”

নেতারা আরও জানান, বিএনপির এই ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জনগণের আস্থা অর্জন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়