Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ সভা

  • আপডেট টাইম : 29-10-2025 ইং
  • 280112 বার পঠিত
রাজস্থলীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে অবহিতকরণ সভা
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী

রাজস্থলী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শতভাগ সফল করার লক্ষ্যে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সকাল এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সুমন খান এবং থানার এসআই জয়নাল আবেদিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

অবহিতকরণ সভায় বক্তারা নির্ধারিত বয়সের সকল শিশুকে টাইফয়েড টিকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও রাজস্থলী উপজেলায় যাতে শতভাগ শিশু এই টিকা গ্রহণ করতে পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ক্যাম্পেইন সফল করার জন্য সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়