Logo
| বঙ্গাব্দ

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কোরআন হাদিসের কোনো বিকল্প নেই

  • আপডেট টাইম : 27-11-2025 ইং
  • 328296 বার পঠিত
যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কোরআন হাদিসের কোনো বিকল্প নেই
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ 

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর মুন্সিপাড়া বায়তুর রহমান জামে মসজিদের ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বিকালে মুন্সিপাড়া এলাকাবাসীর উদ্যোগে বায়তুর রহমান জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।  


মুন্সিপাড়া বায়তুর রহমান জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ আলির সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন নওগাঁ খাদিজাতুল কোবরা রাঃ মহিলা মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামিক চিন্তাবিদ মুফতি শাহ অলিউল্লাহ সিদ্দিকী। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মুফতি শামিম হোসেন ফারুকী, মাওলানা ক্বারি মাহবুবুর রহমান, মাওলানা রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, মানব জীবনে সুখ শান্তি সফলতা কামিয়াবী আসার জন্য পবিত্র কোরআন শিক্ষা করার কোনো বিকল্প নেই। বর্তমান যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সমাজে কোরআন হাদিসের বাস্তবায়ন খুবই প্রয়োজন। সমাজের সকল অন্যায়, অবিচার, সুদ, ঘুষসহ সকল ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য পবিত্র কোরআনের শিক্ষা অত্যন্ত জরুরি। মাহফিল শেষে দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 


এরআগে মাহফিল উপলক্ষে এক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এলাকার যুব সমাজের পক্ষ থেকে ক্রেস্ট এবং সকল অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়