Logo
| বঙ্গাব্দ

চন্দ্রঘোনা কেআরসি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : 30-11-2025 ইং
  • 234353 বার পঠিত
চন্দ্রঘোনা কেআরসি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
রিপোর্টারঃ N/A

অর্ণব মল্লিককাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয়ে প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

কে.আর.সি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রহমত উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হক আজাদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সামছুজ্জামান চৌধুরী রকি, শিক্ষক প্রতিনিধি শাহানা ফেরদৌস, শিক্ষক মুনছুরা বেগম, বৃষ্টি মল্লিক, মিথিলা তঞ্চঙ্গ্যা, শাহেদা পারভীন, ফাহমিদা হক, অভিভাবক প্রতিনিধি রাজিয়া বেগম, রোকসানা আক্তার। এসময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়