নিজস্ব প্রতিনিধিঃ- পাহাড়ের নিরাপত্তা ও আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০৩ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন কতৃক অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে আর্থিক সহায়তার প্রদাণ করেছে। এসময় ১২ টি পরিবারকে অন্তত সাড়ে ৫ লাখ টাকা সহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নে অর্থ সহায়তা তুলে দেন, ২০৩ পদাতিক ব্রিগেড এর মেজর কাজী মোস্তফা আরেফিন (জিটুআই আইএনটি)।
খাগড়াছড়ি রিজিয়ন সূত্রে জানা যায়, হতদরিদ্র, ভিক্ষুক, প্রতিবন্ধী, ক্যান্সার রোগীসহ বিভিন্ন প্রর্যায়ের ১২ টি পরিবারের মাঝে অনন্ত সাড়ে ৫ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।
এতে সহায়তা পান মোঃ আব্দুল সাত্বার, মোঃ শহীদুল ইসলাম, ওমেন এিপুরা,মোঃ সেলিম মিয়া, নজরুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, এম সাইফুর রহমান, সাইফুর ইসলাম,
মোঃ আব্দুর রহিম, রাম জ্যোতি এিপুরা, রনি এিপুরা, হিল আনসার রবিউল।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |