Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ ১১টি গরু জব্দ করেছে পানছড়ি ৩ বিজিবি

  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 244433 বার পঠিত
খাগড়াছড়িতে ভারতীয় অবৈধ ১১টি গরু জব্দ করেছে পানছড়ি ৩ বিজিবি
রিপোর্টারঃ পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে অবৈধভাবে আসা ১১ টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মো. রবিউল ইসলামের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি বিজিবি সূত্রে জানায়, অভিযানকালে বিজিবির লোগাং বিওপি এলাকায় লিফ চরণ চাকমার ছেলে রন্তু চাকমা (৩৮)কে চোরাচালানের দায়ে আটক করা হয়। এসময় অভিযানে ১১ টি গরু, ১ ওয়াকিটকি, ২ টি দা, ১ টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ২ টি বাটন মুঠোফোন ফোন ও ১ টি টর্চ লাইট জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়