Logo
| বঙ্গাব্দ

রাঙামাটিতে মন্টু চাকমা পাশে দাড়ালো সেনাবাহিনী ও প্রশাসন

  • আপডেট টাইম : 17-02-2025 ইং
  • 435815 বার পঠিত
রাঙামাটিতে মন্টু চাকমা পাশে দাড়ালো সেনাবাহিনী ও প্রশাসন
রিপোর্টারঃ N/A

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর প্রতিনিধিঃ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারালেন দরিদ্র কৃষক মন্টু চাকমা। আজ ১৭ ফেব্রুয়ারি সকাল ৬:৩০ মিনিটে তিনি ও তার পরিবার কৃষি জমিতে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় হঠাৎ করে চোখের সামনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এলেও কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।


এ ঘটনায় মন্টু চাকমার ভাই রেন্টু চাকমা মুঠোফোনে বলেন, "আমি ঘটনাস্থলে এসে দেখি, আমার দরিদ্র ভাই কিছুই বাঁচাতে পারেনি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখনো জানি না কীভাবে আগুন লেগেছে। 


এদিকে, সব হারিয়ে দিশেহারা কৃষক মন্টু চাকমার পরিবার বর্তমানে আশ্রয়হীন। তারা সরকারি সহায়তা ও মানবিক সাহায্যের আশায় আছেন।


নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন,ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মন্টু চাকমার ঘরে আগুন লেগে সব কিছু পুরে যায়। 


ঘটনার খবর পেয়ে নানিয়ারচর জোন উপ অধিনায়ক মেজর মো. মশিউর রহমান (পিএসসি)

ও নানিয়ারচর উপজেলা কর্মকর্তা মোঃ আমিমুল এহসান খান পরিদর্শন করেন এবং

এ ঘটনায় প্রাথমিকভাবে মন্টু চাকমার জন্য জরুরি সহায়তা প্রদান করা করেন নানিয়ারচর জোন ও উপজেলা প্রশাসন। এবং নতুন ঘর করে দেয়ার প্রস্তুতি কাজ চলমান রেখে। 



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়