Logo
| বঙ্গাব্দ

দূর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দিলো ৫৪ বিজিবি

  • আপডেট টাইম : 29-12-2025 ইং
  • 298195 বার পঠিত
দূর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দিলো ৫৪ বিজিবি
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দূর্গম পাহাড়ে অসহায় পরিবার‘কে চিকিৎসা সেবায় অর্থ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ৫৪ বিজিবি।


আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এ অর্থ সহায়তা প্রদান করা হয়। ৩৬ নং সাজেক ইউনিয়নের বাগাইহাট গুচ্ছগ্রামের স্নেহ কুমারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করে বিজিবি। িএসময় উপস্থিত ছিলেন, ব্যাটালিয়ান সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম।


বাঘাইহাট ৫৪ বিজিবি অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি, মানবিক কাজে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পক্ষ হতে অব্যাহত থাকবে। 


স্নেহ কুমার আর্থিক অনুদান পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়