Logo
| বঙ্গাব্দ

শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : 01-01-2026 ইং
  • 240476 বার পঠিত
শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শীতবস্ত্র বিতরণ
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আজ বৃহস্পতিবার (১জানুয়ারি) সকালে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় দীঘিনালা উপজেলার জামতলি বাঙালি পাড়া, রশিকনগর, মধ্য বেতছড়ি গোরস্তান পাড়া ও কবাখালিতে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 


শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলা সভাপতি  শিক্ষানবিশ আইনজীবী জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মুনসুর আলম হীরা, সিনিয়র সহসভাপতি আল আমিন হাওলাদার, জহিরুল ইসলাম, ইয়াছিন প্রমুখ। 


এ সময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়