Logo
| বঙ্গাব্দ

বান্দরবান রুমায় শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ কার্যক্রম

  • আপডেট টাইম : 06-01-2026 ইং
  • 237936 বার পঠিত
বান্দরবান রুমায় শীতার্ত মানুষের মাঝে বিজিবির কম্বল বিতরণ কার্যক্রম
রিপোর্টারঃ লোকমান হাকিম, রুমা প্রতিনিধিঃ
বান্দরবান জেলার রুমা উপজেলায় বসবাসরত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।  বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আজ (মঙ্গলবার) ৬ জানুয়ারি রুমা উপজেলার দুগর্ম পাহাড়ি এলাকার বেশ কয়েকটি গ্রামের শীতার্ত ২৫০ পরিবারের মাঝে সাঙ্গু কলেজের মাঠ প্রাঙ্গণে এসব শীতবস্তু বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, অধিনায়ক। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।রুমা ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায়  উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।


অনুষ্ঠান শেষে বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রুমা ব্যাটালিয়ন( ৯ বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়