এম সুজন
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নারীর নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা হটিকালচার সেন্টারে এ ডায়ালগের আয়োজন করা হয়।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, প্রথাগত নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি সদস্য, মিডিয়া কর্মী, অভিভাবক ও সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইভ সংস্থার প্রতিষ্ঠাতা নাইউপ্রু মারমা মেরী, প্রকল্প সমন্বয়কারী সুকান্ত চাকমা, মনিটরিং কর্মকর্তা ওহিন স্যুই রোয়াজা, প্রোগ্রাম কাম ট্রেইনার রুনু চাকমা এবং কমিউনিটি মোবিলাইজার মংসাপ্রু মারমা ও তুনিকা খীসা।
আলোচনায় বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইএমও ডা. শাফায়ত বিন ফরিদ, নানিয়ারচর থানার এসআই মো. মোয়াজ্জেম, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকল্যাণ কর্মকর্তা প্রণয়ন চাকমা প্রমুখ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ভূমিকা অত্যন্ত।
এ জাতীয় আরো খবর..