Logo
| বঙ্গাব্দ

সিন্দুকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা

  • আপডেট টাইম : 26-02-2026 ইং
  • 168431 বার পঠিত
সিন্দুকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা
রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সহযোগিতায় মানবিক সহযোগীতা দেওয়া হয়েছে। 


 আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সিন্দুকছড়ি   জোনের উদ্যোগে অসহায় দারিদ্র্য কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী প্রদান করা হয়।


পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।


এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল সামস আজিজি। 


এসময় তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়