বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সহযোগিতায় মানবিক সহযোগীতা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় দারিদ্র্য কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও সেহেরি সামগ্রী প্রদান করা হয়।
পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং নারী ফুটবল দলগুলোর অংশগ্রহণে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং চারটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. ইসমাইল সামস আজিজি।
এসময় তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ জাতীয় আরো খবর..