Logo
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি–কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 201514 বার পঠিত
কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি–কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী
রিপোর্টারঃ অর্নব মল্লিক, কাপ্তাই প্রতিনিধিঃ
বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার কাপ্তাই প্রতিনিধি চৌধুরী মুহাম্মদ রিপনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দৈনিক কাপ্তাই সংবাদ ও দোয়েল টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবক দ্বীন মোহাম্মদ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিক রিপন মারমাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) আবুল কাশেম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,কেপিএম লিমিটেডের হিসাব কর্মকর্তা সফিকুল ইসলাম মিলন, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, সাংবাদিক মাহফুজ আলম, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, সাংবাদিক অর্ণব মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে দোয়েল টিভি ও দৈনিক কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজসেবক ও দোভাষীবাজার মা-মনি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক দ্বীন মোহাম্মদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য সাংবাদিক রিপন মারমাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন ও উপস্থিত অতিথিবৃন্দ সম্মাননা তুলে দেয়। অনুষ্ঠানের শেষ পর্বে কয়লার ডিপু জামে মসজিদের সাবেক মোয়াজ্জেম মো. আব্দুল হাকিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে সম্মিলিতভাবে ইফতার সম্পন্ন করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়