Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে ভিজিএফের চাল পেলো ৩৭৮৪টি পরিবার

  • আপডেট টাইম : 13-03-2026 ইং
  • 86290 বার পঠিত
রাজস্থলীতে ভিজিএফের চাল পেলো ৩৭৮৪টি পরিবার
রিপোর্টারঃ হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধিঃ



বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজস্থলী উপজেলার ৩৭৮৪টি অসহায় ও দুস্থ পরিবার পেলো ভিজিএফের চাল। 




বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার তিনটি ইউনিয়নে সংশ্লিষ্ট পরিষদের চত্ত্বরে এসব চাল বিতরণ করা হয়। 




এবারে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ১২৪৪ জন, ২নং গাইন্দ্যা ইউনিয়নের ১২৫০ জন এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নে ১৩০০ জনসহ মোট ৩৭৮৪ জন গরিব ও অসহায় পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন। 




পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগীরা। 




চাল বিতরণকালে ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা এবং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান, ইউএনও প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোফরান, ট্যাগ কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়