খাগড়াছড়ির রামগড়ে পাতাছড়া ইউপি চেয়ারম্যান নুরুল আলম (আলমগীর) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সেচ্ছাচারিতাও দূর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। সোমবার ইউএনওর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন ইউপি সদস্য ওসমান গনি।
অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন, আব্দুল লতিফ, ওসমান গনি, ইউনুছ, সতিয়া ত্রিপুরা আমান উল্লাহ, ভারত কুমার চাকমা সহ সংরক্ষিত মহিলা সদস্য শাহেনা আক্তার, পারভিন আক্তার, কুসুমবালা চাকমা।
জানা যায়, চেয়ারম্যান নুরুল আলম আলমগীর রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্বে থেকে নৌকা প্রতিকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। গত ১১ মার্চ ২০২৬ তারিখে ইউপি সদস্য ওসমান গনির সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় চেয়ারম্যান নুরুল আলম আলমগীরের বিরুদ্ধে নিয়মিত মাসিক সভা না করা, সেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি বরাদ্দ বন্টন, সরকার নির্ধারিত ভ্যাট/আইটির অতিরিক্ত অর্থ আদায়, ঘনিষ্ঠজনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অর্থের বিনিময়ে ভিজিডি ও খাদ্যবান্ধব কার্ড প্রদানের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাবপাশ করা হয়।
এ বিষয়ে চেয়ারম্যন নূরুল আলম বলেন, অনাস্থা প্রস্তাবের বিষয়টি জানি না তবে সামাজিক মাধ্যমে দেখেছি। প্রস্তাবে যেসকল অভিযোগ আনা হয়েছে সবগুলোই ভিত্তিহীন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী শামিম বলেন, অনাস্থা প্রস্তাব পেয়েছি। পরবর্তীতে তদন্ত করে আইনঅনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..