Logo
| বঙ্গাব্দ

কৃত্রিম তেল সংকট রোধে বাঘাইছড়িতে অভিযান ও জরিমানা

  • আপডেট টাইম : 02-04-2026 ইং
  • 111049 বার পঠিত
কৃত্রিম তেল সংকট রোধে বাঘাইছড়িতে অভিযান ও জরিমানা
রিপোর্টারঃ N/A
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃত্রিম জ্বালানি তেল সংকট সৃষ্টি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি বাজারে তেলের অস্বাভাবিক কৃত্রিম সংকট  প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে বিভিন্ন পেট্রোল পাম্প এর বিরুদ্ধে তদারকি চালানো হয়।

এসময় বাইক চালকদের হেলমেট না থাকায় ০৪ (চার) জনকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো এড়াতে এমন পদক্ষেপ গ্রহণ। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়