Logo
| বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা

  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 272 বার পঠিত
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির শ্রদ্ধা
রিপোর্টারঃ N/A
নানিয়ারচর প্রতিনিধি

জাতির শ্রেষ্ঠ সন্তান মুন্সী আব্দুর রউফ-এর ৫৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২০ এপ্রিল) বিকালে এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম জানায়, তিনি শুধু একজন মুক্তিযোদ্ধা নন—স্বাধীনতার প্রতীক ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত; তাঁর আত্মদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলে তাঁর রক্তে লেখা বীরত্বগাথা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার শক্তি জোগায় এবং দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকার শিক্ষা দেয়।

পিসিসিপি শিক্ষার্থীদের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়া, নানিয়ারচরে তাঁর সমাধিস্থল ও বুড়িঘাটের ঐতিহাসিক রণাঙ্গন সংরক্ষণ, এবং তাঁর আত্মত্যাগের চেতনাকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানায়। সংগঠনটি আরও জানায়, তাঁর আত্মত্যাগ কোনো নির্দিষ্ট সময় বা অঞ্চলে সীমাবদ্ধ নয়—এটি সমগ্র জাতির গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস; এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে তাঁর মহান অবদানকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়