Logo
| বঙ্গাব্দ

রামগড়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

  • আপডেট টাইম : 07-05-2026 ইং
  • 10071 বার পঠিত
রামগড়ে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত
রিপোর্টারঃ N/A
রামগড় প্রতিনিধি

'United in Humanity' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দল।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রামগড় বাজারে দিবসটি উপলক্ষে জনসচেতনতমূলক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা দলের দলনেতা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক যুব প্রধান আব্দুল করিম। উপস্থিত ছিলেন, সাবেক দলনেতা ফজলুল হক, সাবেক উপ-যুবপ্রধান মাসুদ রানা, সিনিয়র যুব সদস্য ও সক্রিয় যুব সদস্য বৃন্দ।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে সাবেক যুব প্রধান আব্দুল করিম রেড ক্রিসেন্ট এর জন্ম ইতিহাস, কার্যক্রম ও রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা মহতী জিন হেনরি ডুনান্ট এর জীবনী ও আত্মমানবতায় যুবরেডক্রিসেন্ট সেচ্চবতীদের কর্মকান্ড তুলে ধরেন।

পরবর্তীতে রেডক্রিসেন্ট নির্দেশিত পরিপত্র তুলে ধরে সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠান সভাপতি ও  যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের দলনেতা মোজাম্মেল হক চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়