কাপ্তাই প্রতিনিধি
তিন পার্বত্য জেলার মহিলা সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট মাধবী মারমা এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা সংগঠনের নেতৃবৃন্দ।
সম্প্রতি বান্দরবান জেলায় এমপির বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এই সংগঠনের সদস্যরা।
এসময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক উথোয়াইমং মারমা, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি নুম্যাইচিং মারমাসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এমপি মহোদয়ের সাথে সংগঠনটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় তিনি উক্ত সংগঠনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন।
এ জাতীয় আরো খবর..