খাগড়াছড়ি প্রতিনিধিঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ের আয়োজনে ও ক্রীড়া সংস্থা'র সহযোগিতায় এ এথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম।
এ প্রতিযোগিতায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুল, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি আদর্শ হাই স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বালক ও বালিকা ইভেন্টে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্প, শুধু বালক ইভেন্টে মোরগ লড়াই ও শুধু বালিকা ইভেন্টে মিউজিক্যাল বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এ খেলায় যারা বিজয়ী হয়েছে তারা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ক্যাম্পে সুযোগ পাবে।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি'র সতস্য সুলতান আহমদ ভূইয়া, সাবেক এথলেট ও ফুটবল কোচ তুহিন কুমার দে, , পরিমল কর্মকার, ক্রীড়া সংগঠক, স্কুলের শিক্ষক,সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপূর্ব ও অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |