পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকায় সনখোলা এলাকায় ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক অসহায়দের মাঝে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে
ক্রীড়া সামগ্রী প্রদান করেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৫ , বৃহস্পতিবার দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন'র অধীনস্থ ফাতেমা নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন ও দুর্গম পাহাড়ি এলাকা সনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ্য পাহাড়ী জনসাধারণের মধ্যে ৩ বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম চিকিৎসা সেবা প্রদান করেন একই সাথে ৩ বিজিবি-র পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্রানুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এ সময়ে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
একই সাথেপার্বত্য এলাকার শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং বিজিবি জোন সব সময় আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |