Logo
| বঙ্গাব্দ

৩ বিজিবি'র বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান

  • আপডেট টাইম : 27-02-2025 ইং
  • 555460 বার পঠিত
৩ বিজিবি'র বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকায় সনখোলা এলাকায় ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক অসহায়দের মাঝে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা ও  মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে 

ক্রীড়া সামগ্রী প্রদান করেন। 


২৭ ফেব্রুয়ারি ২০২৫ , বৃহস্পতিবার দুপুরে পানছড়ি ব্যাটালিয়ন'র অধীনস্থ ফাতেমা নগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন ও দুর্গম পাহাড়ি এলাকা সনখোলা বিওপি সংলগ্ন হেলিপ্যাডে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।


ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ্য পাহাড়ী জনসাধারণের মধ্যে ৩ বিজিবি মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম চিকিৎসা সেবা প্রদান করেন একই সাথে ৩ বিজিবি-র পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থাপত্রানুযায়ী  বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 


এ সময়ে ৩ বিজিবি লোগাং  জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

একই সাথেপার্বত্য এলাকার শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং বিজিবি জোন সব সময় আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়