Logo
| বঙ্গাব্দ

ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে নিরাপত্তা বাহিনী

  • আপডেট টাইম : 28-02-2025 ইং
  • 566158 বার পঠিত
ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে নিরাপত্তা বাহিনী
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর বঙ্গলতলী নামক এলাকায় ভারতীয় সিগারেট জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। 


আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) বাঘাইহাট সেনা জোনের একটি বিশেষ অভিযানে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় (PATRON) ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।



বাঘাইহাট জোনের সূত্রে জানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন স্থানীয় পাহাড়ী যুবক সাজেকের উদয়পুর সীমান্ত হতে ভারতীয় সিগারেট নিয়ে বাঘাইছড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী ক্যাম্প হতে বঙ্গলতলী এলাকায় লে: খান আব্দুস সালাম এর নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


এ সময় পাচারকারী চক্রটি ৬০ কার্টুন সিগারেট পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়, পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৯০০০০ টাকা। 


বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়