বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর চৌমুহনী ও উপজেলা সদর মার্কেটে রমজানে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাজারের বিভিন্ন দোকান ঘুরে মূল্য তালিকা যাচাই-বাছাই করেন। এসময় বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবু ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বাজার মনিটরিং করার সময় বেশ কিছু দোকান মালিককে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |