Logo
| বঙ্গাব্দ

সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা

  • আপডেট টাইম : 07-03-2025 ইং
  • 356805 বার পঠিত
সাজেক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের সহায়তা
রিপোর্টারঃ N/A

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৩৭ নম্বর সাজেক ইউনিয়নের সাজেক পর্যটন কেন্দ্রে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরা ৪৪ পরিবারের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭মার্চ) সাজেক পর্যটন কেন্দ্র রুইলুই পাড়ায় বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে নগদ তিন হাজার ও ৪ পরিবারকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

এতে বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও রাঙামাটি জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবদুল আলীম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, রাঙামাটি পৌর এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট রহমতুল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক সরদার মো. আবদুর রহিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়