Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অবহিত ও কর্ম পরিকল্পনা সভা

  • আপডেট টাইম : 11-03-2025 ইং
  • 399444 বার পঠিত
পানছড়িতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের অবহিত ও কর্ম পরিকল্পনা সভা
রিপোর্টারঃ N/A

পানছড়িত প্রতিনিধিঃ

ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে  ১১৫ টি কেন্দ্রে মোট ৯৩৬১ জন শিশুদের মাঝে  ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে মধ্যে ৬-১১ মাস বয়সী ১৩৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৭৯৯৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল  কার্যক্রম চলবে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সকল শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে নিশ্চিত করতে হবে। পার্বত্যাঞ্চলে দুর্গম এলাকার সকল স্থানের শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা বলেন, ভিটামিন 'এ' শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেজন্য আগামী ১৫ই মার্চ কেন্দ্রে ৬-১১মাস শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, ডাক্তার ইমাম আল নাজিম, থানা প্রতিনিধি এসআই রাকিবুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, ব্র্যাক পানছড়ির সিনিয়র প্রোগ্রাম অফিসার (স্বাস্থ্য) মো. সাজ্জাত হোসেন, স্বাস্থ্য সহকারী আলো জ্যোতি চাকমা, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, ইউপি সদস্যা মন্দিরা চাকমা, ইপিআই এমটিপিএ নলেন্দ্র ত্রিপুরা, স্বাস্থ্য সেবিকা সাথী চাকমা, সহকারী স্বাস্থ্য সহকারীগণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়