Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে ডা. ইয়াসির আরাফাত'র বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : 12-03-2025 ইং
  • 399039 বার পঠিত
নানিয়ারচরে ডা. ইয়াসির আরাফাত'র বিদায় সংবর্ধনা
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় তিন বছর নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ডা. ইয়াসির আরাফাত মজুমদার। এ উপলক্ষে সম্প্রতি তাকে এক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

ডা. ইয়ারসির আরাফাত ২৮ ফেব্রুয়ারি ২০২২ সালে প্রথমবারের মতো এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর থেকে ৬ মার্চ ২০২৫ পর্যন্ত তিনি এখানে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এ সময়ের মধ্যে তিনি এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার কর্মদক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন। ডা. ইয়াসির নিজ বক্তব্যে বলেন, "এই তিন বছরে নানিয়ারচরের মানুষের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এখানকার বৈচিত্র্যময় সংস্কৃতি, পরিবেশ এবং বিশ্বাসের মধ্যে নিজেকে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি। মহান আল্লাহর অশেষ রহমতে সম্মানের সঙ্গে আমার দায়িত্ব পালন শেষ করতে পেরেছি।"

তিনি আরও বলেন, "স্বাস্থ্য কমপ্লেক্সের সহকর্মীদের আন্তরিকতা এবং সহায়তা আমার কর্মজীবনকে সহজ করে দিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। নানিয়ারচরের মানুষ আজীবন আমার হৃদয়ে থাকবে।"

ডা. ইয়াসির আরাফাত মজুমদার এখন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকাতে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নতুন যাত্রায় নানিয়ারচরবাসীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সবাই তার সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়