Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ৫'শ পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

  • আপডেট টাইম : 13-03-2025 ইং
  • 560621 বার পঠিত
খাগড়াছড়িতে ৫'শ পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা সদরের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে গরীব অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার আমান হাসান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। এই ঈদ উপহার সামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা। সেনা ও সাধারণ জনগণের মাঝে সম্পর্ককে আরও সুসংহত করা। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়