Logo
| বঙ্গাব্দ

রাঙামাটিতে ছাত্র ও গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া

  • আপডেট টাইম : 14-03-2025 ইং
  • 502021 বার পঠিত
রাঙামাটিতে ছাত্র ও গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া
রিপোর্টারঃ N/A

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পার্বত্য জেলা এবং গণঅধিকার পরিষদের সহযোগিতায় রাঙামাটিতে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলার পৌরসভা সংলগ্ন আইডিবি ভবনে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠক বিপিন জ্যোতি চাকমা এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য হাবীব আজমের উপস্থিতিতে এ ইফতার ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।


ইফতার ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসেন কুতুবী, রাঙামাটির জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হোসাইন মল্লিক, টিম রেড জুলাইয়ের আহ্বায়ক তানেম ইবনে আলম ও সদস্য সচিব রাইহান শুভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি ইমাম হোসাইন ইমু, রাঙামাটি সরকারি কলেজের আহ্বায়ক আল-আমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব কাজি তাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।


এদিন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়