Logo
| বঙ্গাব্দ

পানছড়িতে ভিটামিন "এ" ক্যাপসুল কর্মসূচির উদ্ভোধন

  • আপডেট টাইম : 15-03-2025 ইং
  • 433749 বার পঠিত
পানছড়িতে ভিটামিন  "এ" ক্যাপসুল কর্মসূচির উদ্ভোধন
রিপোর্টারঃ N/A

পানছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়িতে ১১৫টি কেন্দ্রে মোট ৯৩৬১ জন শিশুদের মাঝে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকালে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন উদ্বোধন করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের ভিড় লক্ষ্যনীয় ছিলো।

ডাক্তার অনুতোষ চাকমা বলেন, ভিটামিন "এ" ক্যাম্পেইন এর কারনে এখন আর রাতকাণা রোগ দৃশ্যমান হয়না। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সে বিষয়ে মাইকিংসহ স্বাস্থ্যকর্মীদের তালিকা অনুসারে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর বিষয়টি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উল্লাহ, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়