কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি বাজারে পারিবারিক কলহের জেরে মো. মাসুদ (৪০) নামের এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) বেলা ৫টার দিকে বড়ইছড়ি বাজারে নিজ বাসায় সে আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়াগ্গা ইউপি সদস্য অমল কান্তি দে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মাসুদ আত্মহত্যা করেছে। তবে সে খুবই মদ্যপানে আসক্ত ছিল।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |