Logo
| বঙ্গাব্দ

রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম : 26-03-2025 ইং
  • 437270 বার পঠিত
রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী আটক
রিপোর্টারঃ N/A

রামগড় প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ অরবিন্দ চন্দ্র দাস রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  পুলিশ।

বুধবার (২৬ মার্চ) সকালে রামগড় পৌরসভার বাজার এলাকায় ৩০ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অরবিন্দ চন্দ্র দাস রাজিব রামগড় পৌরসভার জগন্নাথপাড়া এলাকার মাখন লাল দাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী মার্কেটের সামনের পাকা রাস্তার উপর হতে ৩০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়