Logo
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 31-03-2025 ইং
  • 495707 বার পঠিত
খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন ও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সকাল ৮টায় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজের ঈমামতি করেন খাগড়াছড়ি শাহী জামে মসজিদের খতিব আবদুল নবী হক্কানী।

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার মুসল্লি।

মোনাজাতে পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষা ও মঙ্গল কামনা করে দোয়া করেন সমবেত মুসল্লীরা। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ। একই স্থানে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও জেলা বিভিন্ন উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়