খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্কুল মেরামতের জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বুধবার (১৬এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার পুনর্বাসন পাড়া এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে খাগড়াছড়ি সদর জোনে ব্যবস্থাপনায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও বিদ্যালয় মেরামতের জন্য আর্থিক সহায়তা হিসেবে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬টি পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৩০হাজার টাকা প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
এছাড়াও আলুটিলা পূর্ণ বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য ঢেউটিন ৫ বান, মেরামত খরচ নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মোঃ মোস্তফা আরেফিন,সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |