Logo
| বঙ্গাব্দ

রাঙামাটির ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

  • আপডেট টাইম : 02-05-2025 ইং
  • 469351 বার পঠিত
রাঙামাটির ছাত্রদলের তিন নেতা বহিষ্কার
রিপোর্টারঃ N/A

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাঙামাটি সদর উপজেলা ও রাঙামাটি জেলা শাখা কর্তৃক পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।


২৮ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের  ৬ নং বালুখালি ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাবিক হাসানকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগে বলা হয়, তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবুল বাশার এবং সদস্য সচিব মো. মাহমুদুল হাসান জুয়েল।


অন্যদিকে ১ মে, রাঙামাটি জেলা ছাত্রদলের আওতাধীন পৌর ছাত্রদলের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজিম উদ্দিন  ও একই ওয়ার্ডের ছাত্রদল নেতা জাবেদ হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।   জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


দুই প্রেস বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়, উল্লিখিত নেতাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ না করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়