Logo
| বঙ্গাব্দ

নানিয়ারচরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

  • আপডেট টাইম : 10-05-2025 ইং
  • 473084 বার পঠিত
নানিয়ারচরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন
রিপোর্টারঃ N/A

নানিয়ারচর প্রতিনিধিঃ

"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি"—এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। নানা আয়োজনে সমৃদ্ধ এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা।

শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বিকাশ এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলতেই এই আয়োজন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিশুদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছাএবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স সেন্টারেট ইন্সট্রাক্টর সরওয়ার কামাল এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিমি চাকমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা।

এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আগ্রহের সঞ্চার ঘটেছে। অংশগ্রহণমূলক ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় অভিভাবক ও শিক্ষকমণ্ডলীও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়