Logo
| বঙ্গাব্দ

রাজস্থলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : 15-05-2025 ইং
  • 412738 বার পঠিত
রাজস্থলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
রিপোর্টারঃ N/A

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

রাঙ্গামাটির রাজস্থলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলার তিনটি ইউনিয়নের ১০০ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প ডিএই রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

কৃষিবিদ মো. মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে কৃষি রুপান্তরিত হয়েছে। বর্তমান কৃষি প্রযুক্তি নির্ভর কৃষি, বর্তমান কৃষি যান্ত্রিক কৃষি, বর্তমান কৃষকরা এক একজন শিক্ষিত কৃষক। নব প্রযুক্তি এবং নব উদ্ভাবিত বিভিন্ন ফল ও ফসলের জাত চাষ করে আমাদেরকে বিশ্ববাজারে স্থান করে নিতে হবে। শিক্ষিত এবং প্রশিক্ষিত তারুন্যের অংশগ্রহণে বাংলাদেশের কৃষি আরো এগিয়ে যাবে।

এসময় বক্তারা পাহাড়ের পরিবেশ উপযোগী খাদ্যশস্য, আবাদযোগ্য জমির সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন। পাহাড়ে  সঠিক পরিকল্পনা মাফিক বিভিন্ন ফলের বাগান করে বর্তমান অনেক কৃষক স্বাবলম্বী হচ্ছেন এবং দেশের বিভিন্ন অঞ্চলের ফলের যোগান দিচ্ছেন। স্থানীয় কৃষকরা যদি সঠিকভাবে কৃষিচর্চা করে এবং পাহাড়ের আবাদযোগ্য জমিতে উপযোগী ফসল ও ফল ফলাদির বাগান করে তাহলে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়