নানিয়ারচর প্রতিনিধিঃ
রাঙ্গামাটির নানিয়ারচরে "২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় নানিয়ারচরে এক গুরুত্বপূর্ণ "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. হাবিবউল্লাহ, অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন নানিয়ারচর জোনের সিকিউরিটি অফিসার মেজর মো. আসিফুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. নাসিম হায়দার।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |