Logo
| বঙ্গাব্দ

কাপ্তাই থানা থেকে পালিয়ে গেল আসামী

  • আপডেট টাইম : 11-06-2025 ইং
  • 448206 বার পঠিত
কাপ্তাই থানা থেকে পালিয়ে গেল আসামী
রিপোর্টারঃ N/A

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাইয়ে চুরির মামলার এক আসামী থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। পলায়নকৃত আসামীর নাম সাগর প্রকাশ অলি। সে কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনীর শাহজাহান এর ছেলে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, বুধবার (১১ জুন) সকাল ৯ টায় এই ঘটনা ঘটেছে। আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিভাবে আসামী পালালো এই বিষয়ে জানতে চাইলে ওসি জানান, এটা একটা দুর্ঘটনা। আসামী একটি উগ্র স্বভাবের ছিলো। কিছুই বুঝে উঠার আগে এই ঘটনা ঘটেছে। থানার পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তাকে ধরার জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ পার্বত্য পোস্ট | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায়